শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩২:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাধারণ জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসবে: অধ্যাপক ডা মঈনুল হাসান সাদিক

সাধারণ জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসবে: অধ্যাপক ডা মঈনুল হাসান সাদিক

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা মঈনুল হাসান সাদিক বলেছেন সাধারণ মানুষ বর্তমানে বিএনপির দিকে তাকিয়ে আছে। একমাত্র বিএনপিই সাধারণ মানুষের আশারস্থল।স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশের যে পরিমান ক্ষতি করেছে যে ভাবে গনহত্যা চালিয়েছে তার যথাযথ বিচার করতে হবে।

৮ অক্টোবর বিকেলে জুনদহ হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ৮ নং ওয়ার্ড পৌর শাখার আয়োজনে শান্তি ঐক্য সম্প্রতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন জনগণের সরকার ছাড়া কোনো উন্নয়ন সম্ভব না। সাধারণ জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। জনগণের সরকার ক্ষমতায় থাকলে জবাবদিহিতা থাকবে। যারা শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন তারা জনগণের অধিকার আদায়ের জন্য গিয়েছেন। তাদের অধিকার আদায়ে কাজ করতে হবে।

পলাশবাড়ী পৌর সভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও যুবদল আহবায়ক মোশফেকুর রহমান রিপন,,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,বিএনপি নেতা,এনামুল হক, আব্দুল আউয়াল,আমজাদ হোসেন,আব্দুল হামিদ লিখন,শিমুল,যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু,যুগ্ম আহবায়ক মাহফুজ সরকার, আবু বক্কর ছিদ্দিক সুমন,রুহুল আমিন,ইউনিয়ন যুবদল নেতা পাপুল সরকার,ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোতাল্লেব সরকার সুহাদ।

এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।