সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জনতা ব্যাংক পিএলসির ২০২০ সালভিত্তিক আরসি অফিসারের মৌখিক পরীক্ষা ২৩ জুন

জনতা ব্যাংক পিএলসির ২০২০ সালভিত্তিক আরসি অফিসারের মৌখিক পরীক্ষা ২৩ জুন

জনতা ব্যাংক পিএলসির ২০২০ সালভিত্তিক আরসি অফিসারের ৩১২টি পদের মৌখিক পরীক্ষা ২৩ জুন শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরসি অফিসার পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৩ জুন শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। প্রতিদিন ৮০ জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

 

বিএসসিএসের চেকিং বোর্ডে যেসব কাগজপত্র দেখাতে হবে এবং সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে—পরিচালক ও সদস্যসচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত লিখিত আবেদনপত্র, সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, অনলাইন আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক সাম্প্রতিক সময়ে প্রদত্ত জাতীয়তা সনদ/নাগরিক সনদ।