শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কক্সবাজারে ভয়াবহ দুর্ঘটনা: সমুদ্রে ডুবে যুবকের মৃত্যু

কক্সবাজারে ভয়াবহ দুর্ঘটনা: সমুদ্রে ডুবে যুবকের মৃত্যু

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে রোববার বিকেলে ভয়াবহ এক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম সায়মন (২০) এবং তিনি উখিয়া পালংখালী এলাকার শাহ আলমের ছেলে।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলের দিকে সায়মন তার বন্ধুদের সাথে সমুদ্রে গোসল করতে নামেন। হঠাৎ করেই তিনি গভীর পানিতে চলে যান এবং স্রোতের টানে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 

কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তার জন্য সি সেইফ লাইফ গার্ডরা সর্বদা তৎপর থাকেন। তা সত্ত্বেও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
 

এই ঘটনাটি সবার জন্য একটি সতর্কবার্তা। সমুদ্রে গোসল করার সময় সবসময় সতর্ক থাকা এবং লাইফ গার্ডদের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরী।