বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:০৪:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে পাকিস্তান

ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে পাকিস্তান

ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে গেল পাকিস্তান ‘এ’ দল। আজ রবিবারের ফাইনালে চিরপ্রতিদন্দ্বী ভারতকে ১২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তারা শিরোপা জিতে নিয়েছে। পাকিস্তানের করা ৩৫২ রানের বিশাল স্কোরের জবাবে মাত্র ২২৪ রানে গুটিয়ে গেছে ভারতীয় ‘এ’ দল।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। ব্যাটিংয়ে নেমে পাকিস্তান পায় ১২১ রানের দারুণ উদ্বোধনী জুটি। দুই ওপেনার সাইম আইয়ুব ৫১ বলে ৫৯ আর সাহিবজাদা ফারহান ৬২ বলে ৬৫ রান করেন। চারে নেমে ৭১ বলে ১০৮ রানের বিধ্বংসী সেঞ্চুরি উপহার দেন তায়েব তাহির। তার ইনিংসে ছিল ১২টি চার এবং ৪টি ছক্কার মার।


৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান তোলে পাকিস্তান। রান তাড়ায় নেমে শুরুটা মন্দ হয়নি ভারতের। ৬৪ রানের ওপেনিং জুটি ভাঙার পর তারা নিয়মিত উইকেট হারিয়েছে। ৫১ বলে সর্বোচ্চ ৬১ রান করেছেন ওপেনার অভিষেক শর্মা।

আর কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান অধিনায়ক ইয়াশ ধুলের। অপর ওপেনার সাই সুদর্শনের ২৯ রান ছাড়া আর কেউ বিশের ঘরেও যেতে পারেননি! ৪০ ওভারে ২২৪ রানে অল-আউট হয় ভারত। ৬৬ রানে ৩ উইকেট নেন সুফিয়ান মুকিন। এছাড়া আরশাদ, মেহরান এবং ওয়াসিম ২টি করে উইকেট নেন।