শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

উপদেষ্টা পরিষদের সম্প্রসারণের কারণ জানালেন রিজওয়ানা

উপদেষ্টা পরিষদের সম্প্রসারণের কারণ জানালেন রিজওয়ানা

ঢাকা প্রেস নিউজ

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কাজের গতি এবং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নতুন কয়েকজন উপদেষ্টার নিয়োগ করা হয়েছে। এছাড়া, প্রতিমন্ত্রীর পদমর্যাদায়ও কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যা সরকারের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং সংকট মোকাবিলায় সাহায্য করবে।
 

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
 

রিজওয়ানা হাসান বলেন, "আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা জনগণের প্রত্যাশা। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করেই উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ানো হয়েছে।"
 

তিনি আরও জানান, জুলাই-আগস্টের গণহত্যার বিচার ও সংস্কারকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছে, এবং মঙ্গলবার (১২ নভেম্বর) পর্যন্ত বাকিগুলো চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। এরপর সংস্কারের কাজ শুরু হবে।
 

তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী—এটা স্বাভাবিক। তবে তারা সংস্কারের প্রয়োজনীয়তাও অস্বীকার করছে না। রাজনৈতিক দলগুলো থেকে কোনো বাধা আসেনি বরং তারা সংস্কারকে স্বাগত জানাচ্ছে।"