শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি পলাশবাড়ী উপ-শাখার উদ্বোধন

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি পলাশবাড়ী উপ-শাখার উদ্বোধন

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার গাইবান্ধা:-


গাইবান্ধার পলাশবাড়ীতে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি পলাশবাড়ী উপশাখা’র শুভ উদ্বোধন করা হয়েছে। 
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় পলাশবাড়ী পৌরশহরের গাইবান্ধা রোড মেনাজ সিটি’র দ্বিতীয় তলায় ফিতা কেটে ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি গোবিন্দগঞ্জ শাখা ম্যানেজার সিনিয়র অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আসাদুর রহমান। ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র পলাশবাড়ী উপশাখার সিনিয়র অফিসার ও ইনচার্জ মো. রফিকুল ইসলাম, অ্যাসিন্ট্যান্ট অফিসার মো. মাইনুর রেজা ও জুনিয়র ক্যাশ অফিসার মো. মাহবুবুল ইসলাম ছাড়াও সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে পলাশবাড়ী প্রেস কাব প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম সরকার, উপদেষ্টা ফেরদাউছ মিয়া, মডেল প্রেস কাব সভাপতি রবিউল হোসেন পাতা, ভবন মালিক ও প্রেস কাব পলাশবাড়ীর সভাপতি মন্জুর কাদির মুকুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও জামায়াত নেতা আবু তালেব সরকার মাস্টার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ রানাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ব্যাংকের অগ্রগতি ও সাফল্য কামনা করেন বিশেষ দো’আ পরিচালনা করেন থানা জামে মসজিদ পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাও: মোস্তাফিজার রহমান রাজা।