শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মালয়েশিয়া অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশির দেশে শেষ বিদায়

মালয়েশিয়া অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশির দেশে শেষ বিদায়

ঢাকা প্রেস
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

মালয়েশিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মুন্সীগঞ্জের রমজানবেগ গ্রামের এই তিন রেমিট্যান্স যোদ্ধার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
 

গত ১০ অক্টোবর, মালয়েশিয়ার জোহরবার্গ রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক গুরুতর দগ্ধ হন। তাদের মধ্যে জব্বার আলী, আবু তাহের এবং সালাম নামের এই তিন যুবক দেশে ফিরিয়ে আনার আগেই সেখানে মারা যান।
 

রোববার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় বাড়ির পাশের উঠানে তাদের জানাজায় স্থানীয়রা ভিড় জমান। পরে রমজানবেগ দক্ষিণ পাড়া সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
 

৮ বছর আগে বৈধভাবে মালয়েশিয়া গিয়েছিলেন এই তিন যুবক। পরিবারের ভরণপোষণের জন্য বিদেশে গিয়েও মৃত্যুবরণ করতে হল তাদের। তাদের মৃত্যুতে স্বজনের শোকের মাতম বইছে পরিবারগুলোতে। স্থানীয়রা নিহতদের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।