শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৪:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

তারেক রহমান কারো সঙ্গে আঁতাত করেননি, আপস করেননি: সুলতান সালাউদ্দিন টুকু

তারেক রহমান কারো সঙ্গে আঁতাত করেননি, আপস করেননি: সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-
 

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, "অনেকেই আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে এবং নির্বাচনে অংশগ্রহণ করেছে। তবে বিএনপির নেতা, দেশনায়ক তারেক রহমান কখনো কারো সঙ্গে আপস করেননি, মাথানত করেননি এবং অন্যায়কে প্রশ্রয় দেননি। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণ এবং তাদের ভোটাধিকারের কথা চিন্তা করেছেন।"

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামনহাটা ইসলামি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, "বিএনপি যখন যা বলে, তা বাস্তবায়নের জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হয়। আমরা কখনো মোনাফেকি করি না। যদিও মানুষের চাহিদা অনেক, তবুও আমরা সীমাবদ্ধতা সত্ত্বেও চেষ্টা করি। অন্যায় হলে তার বিচার করার চেষ্টা করি। এর মধ্যে কিছু ভুলভ্রান্তি হতে পারে, তবে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সবসময় আমাদের সঠিক পথে পরিচালিত করেছেন।"

নারীদের উদ্দেশে টুকু বলেন, "বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন, তার মধ্যে অন্যতম ছিল নারীদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়া। কাজেই যে দল মানুষের এবং দেশের জন্য চিন্তা করে, সেই দলকেই সমর্থন করা উচিত।"

সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা ও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।