সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৩০ নভেম্বরের মধ্যেই  ৪৭তম বিসিএসের সার্কুলার

৩০ নভেম্বরের মধ্যেই  ৪৭তম বিসিএসের সার্কুলার

কোটা সংস্কার আন্দোলনের কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের উদ্যোগে ভাটা ফেলেছে এ আন্দোলন। তবে ৪৭তম বিসিএসের সার্কুলারে কোনোরকম পরিবর্তন হবে না বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শিডিউল অনুযায়ী নভেম্বর মাসের মধ্যেই হবে এ সার্কুলার। 

 

সংস্থাটি বলছে, ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন সময়মতোই হবে। এই বিসিএসের বিজ্ঞাপন যাতে নির্বিঘ্নে দিতে পারে, সেজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে আগেই পদসংখ্যা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে এবং যথাসময়ে সার্কুলার দেওয়া হবে।

 

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, কোটা আন্দোলন ও দেশের চলমান পরিস্থিতির কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হলেও ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন যথাসময়ে ৩০ নভেম্বরের মধ্যেই হবে। এই বিসিএস যাতে নির্বিঘ্নে দিতে পারি, সেজন্যই এবার আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।


তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জবাব পাওয়ার পরপরই এ বিষয়ে কাজ শুরু হবে। তারা দ্রুতই পদ পাঠালে আমরা তা যাচাই করে যথাসময়ে এই বিসিএসের বিজ্ঞাপন দেব। সময় অনুযায়ীই বিজ্ঞাপন দেওয়া হবে।