শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৪:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

গ্রাম বৈশাখি ভোজ 

গ্রাম বৈশাখি ভোজ 

কবিতা: গ্রাম বৈশাখি ভোজ 
কবি: তাছলিমা আক্তার মুক্তা


 

ফরিদপুরের চারটে ইলিশ
পান্তা ভাতের সাথে, 
গ্রামের বাড়ির হেলানচা শাক
সেই মজাদার খেতে । 

 

কাঁচা কাঁঠালের ঝাল পায়েস
গরুর শুটকির সাথে, 
আমরা বাঙালি চেটেপুটে খাই
বৈশাখি পান্তা ভাতে। 

 

সাত রকমের শাক জাতীয় 
সজনে ডালে'র তরকারি, 
দেশি মুরগীর ঝোল রেঁধে 
হাড্ডি চিবিয়ে সাবার করি। 

 

নিমপাতার তিতো গিলে খাই
হলুদ জলে গোসল করি, 
রোগ বালাই বিদায় করতে 
প্রতিজ্ঞাবদ্ধ জীবন গড়ি।