শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:২০:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

জয়পুরহাট সদর উপজেলা থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

জয়পুরহাট সদর উপজেলা থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,জয়পুরহাট প্রতিনিধি:-
 

জয়পুরহাট সদর উপজেলা থেকে ৫৫ বছর বয়সী রিকশাচালক দিলীপ বর্মণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে চকশ্যাম ব্রিজের উত্তর পাশে, পৌর এলাকার বুলুপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দিলীপ বর্মণ দোগাছী ইউনিয়নের খোনাপাড়া গুচ্ছগ্রামের মাখন বর্মণের ছেলে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিলীপ একজন ব্যাটারিচালিত রিকশাচালক। তিনি সাধারণত রাতের বেলা শহর ও আশপাশের এলাকায় রিকশা চালাতেন। বুধবার সন্ধ্যার পরও তিনি রিকশা নিয়ে বের হন। তবে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয়রা হাঁটতে গিয়ে রাস্তায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। রিকশাটির সন্ধান এখনও মেলেনি।
 

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।"