সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষা কবে, জানাল পিএসসি

৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষা কবে, জানাল পিএসসি

৪৫তম বিসিএসের স্থগিত হওয়া লিখিত পরীক্ষা কবে নেওয়া হতে পারে, সেই রূপরেখা ঠিক করে দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাংবিধানিক এই প্রতিষ্ঠান মনে করছে, নির্বাচনের শেষে এই পরীক্ষা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির একজন নীতিনির্ধারক জানান, ‘লিখিত পরীক্ষা নির্বাচনের পর নেওয়া হবে। আমরা ধরে রেখেছি, জানুয়ারির শেষ দিকে। সেটা হতে পারে ২০ থেকে ২৬ জানুয়ারির মধ্যে। এই সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছে পিএসসি।

২৪ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

২৭ নভেম্বর পরীক্ষা শুরুর সূচি প্রকাশ করেছিল পিএসসি। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলগুলোর চলমান হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন একদল পরীক্ষার্থী। সে আলোকে কমিশন পরীক্ষা পিছিয়ে দেয়।

৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

গত বছরের ১৯ মে অনুষ্ঠিত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৭৭ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। এর মধ্যে গতকাল প্রকাশিত ফলে দেখা যায়, পাস করেছেন ১২ হাজার ৭৮৯ জন। শতাংশের হিসাবে তা দাঁড়ায় ৪ দশমিক ৭৭।