শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৪:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুমিল্লা চৌদ্দগ্রামে রবি টাওয়ারের নিরাপত্তাকর্মীকে হত্যা

কুমিল্লা চৌদ্দগ্রামে রবি টাওয়ারের নিরাপত্তাকর্মীকে হত্যা

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ ভূইয়া,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ-

 

কুমিল্লার চৌদ্দগ্রামে রবি অজিয়াটা মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ারে হামলা করে নিরাপত্তাপ্রহরী আবুল হাশেমকে (৬৫) হত্যা করা হয়েছে। নিহত আবুল হাশেম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার করোটি চকবাড়ী গ্রামের মৃত.আকবর আলী ছেলে। শনিবার (১৯ অক্টোবর) আনুমানিক ভোর রাতে চৌদ্দগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম ফাল্গুনকরা রবি টাওয়ারে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানা'র অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত)  আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মুখ, হাত-পা গামছা দিয়ে বাঁধা, নাক থেতলানো, পুরো মাথা গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়। ঘটনাস্থলে রবি টাওয়ার কোম্পানির ব্যাটারির বিভিন্ন স্তূপ দেখা যায়। ধারণা করা হচ্ছে, চুরি করার উদ্দেশ্যে চোর চক্রের হামলায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন প্রতিবেদককে বলেন, নিহত আবুল হাশেম ছাড়াও হাফেজ শফিউল্লাহ নিরাপত্তাকর্মী হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করেন। ঘটনার দিন তিনি ছুটি ছাড়াই অন্য নিরাপত্তাকর্মী আবুল হাসেম অনুপস্থিত ছিলেন।

 

ঘটনাস্থল পরিদর্শন ও  তদন্ত করছেন সহকারী পুলিশ সুপার( চৌদ্দগ্রাম সার্কেল) নিশাদ তাবাসসুম, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আকতারুজ্জামানসহ পিবিআই কুমিল্লা'র ফরেনসিক টিম।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়-নিহত আবুল হাশেম রবি টাওয়ারে গত ২০ বছর থেকে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। নিহত নিরাপত্তাকর্মী দীর্ঘদিন চৌদ্দগ্রাম পৌরসভাধীন ফাল্গুনকরা এলাকায় বসবাস করার সুবাধে ভোটার তালিকাতেও তিনি চৌদ্দগ্রামে অন্তর্ভুক্ত হয়েছেন।