শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৩:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

নাটোরের লালপুরে আইনজীবীর বাড়িতে ভয়াবহ ডাকাতি, আহত ৩

নাটোরের লালপুরে আইনজীবীর বাড়িতে ভয়াবহ ডাকাতি, আহত ৩

নাটোর প্রতিনিধি:-
 

নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে সংঘটিত হয়েছে ভয়াবহ ডাকাতির ঘটনা। এতে গুরুতর আহত হয়েছেন তিনজন। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে লালপুর উপজেলা সদর থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে মাধবপুর এলাকায় এই ঘটনা ঘটে।
 

ভুক্তভোগী অ্যাডভোকেট সাধন কুমার দাস নাটোর জজ কোর্টের আইনজীবী এবং মৃত ননী গোপাল দাসের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, ৮-১০ জনের একটি সশস্ত্র মুখোশধারী ডাকাতদল দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে এলোপাতাড়ি মারধর শুরু করে। তারা অ্যাডভোকেট সাধন কুমারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং ঘরে থাকা প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা নগদ অর্থ ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
 

ডাকাতদের বাধা দিতে গেলে সাধনের ভাইয়ের ছেলে রিপন কুমার দাস ও তার স্ত্রীকেও মারধর করা হয়। আহতদের প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অ্যাডভোকেট সাধন কুমার ও রিপনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
 

আহত রিপন কুমার দাস জানান, “রাত দেড়টার দিকে হঠাৎ চিৎকার শুনে পাশের ঘর থেকে উঠে এসে দেখি, মুখোশধারী ডাকাতরা কাকার ঘরে ঢুকে লুটপাট ও মারধর করছে। বাধা দিতে গেলে তারা আমাকে এবং আমার স্ত্রীকে মারধর করে, আমি অজ্ঞান হয়ে যাই।”
 

এ বিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামি শনাক্তে পুলিশের একটি বিশেষ দল কাজ করছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”