শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫১:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

সীতাকুণ্ডে বন্ধ পাঁচ পাটকল শ্রমিকদের মিল চালুসহ আট দফা দাবিতে মানববন্ধন

সীতাকুণ্ডে বন্ধ পাঁচ পাটকল শ্রমিকদের মিল চালুসহ আট দফা দাবিতে মানববন্ধন

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:-



বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন( বিজেএমসি) নিযন্ত্রনাধীন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্ধ পাটকলের উৎপাদন কার্যক্রম চালু সহ আট দফা দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মানববন্ধন ও সমাবেশ করেছে বন্ধ পাঁচটি জুটমিল কারখানার শ্রমিকরা। আজ বুধবার (২৩ এপ্রিল) কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে সকাল সাড়ে ১০ থেকে ১১ টা প্রযন্ত একযোগে  উপজেলার পাঁচটি বন্ধ মিল গেইটে যথাক্রমে গালফ্রা হাবিব লিমিটেড,আর আর জুট ও টেক্সটাইল,এম,এম,জুট মিলস,গুল আহমদ জুটমিল,হাফিজ জুট  মিলস গেইটে এ মানববন্ধন ও সমাবেশের অনুষ্ঠিত হয়েছে।


 

সীতাকুণ্ডে বন্ধ পাঁচ পাটকল শ্রমিকদের মিল চালুসহ আট দফা দাবিতে মানববন্ধন




শ্রমিকদের আট দফা দাবির মধ্যে রয়েছে, বন্ধ পাটকলের উৎপাদন কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করা ও লিজ প্রথা বাতিল করা ও ২০২০ সালে চাকরি অবসানে যাদের বয়স ৬০ বছর পূর্ন হয়নি তাদের পুনঃ বহাল সহ পূর্ণাঙ্গ হিসাব প্রদান করা,রাষ্ট্রায়ত্ত বন্ধ পাঁচটি পাটকলের শ্রমিকদের ২০১৫ সালের মজুরি কমিশনের বকেয়াসহ সরকার ঘোষিত করোনাকালীন সাধারণ ছুটির পাওনা পরিশোধ করা,২০২০ সালের ১ ও ২ জুলাইয়ের বকেয়া বাৎসরিক ইনক্রিমেন্ট, বোনাসসহ সব ভাতা পরিশোধ করা,বন্ধ পাটকলের যেসব স্থায়ী ও বদলি শ্রমিকদের নগদ পাওনা ও সঞ্চয়পত্র দেওয়া হয়নি,তাঁদের পাওনা পরিশোধ করা, শ্রমিক-কর্মচারীদের মজুরি ও বেতন পরিশোধ, অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুইটি, পিএফ বিমাসহ বকেয়া পাওনা পরিশোধ করা,২০১৫ সালের প্রদেয় মজুরি কমিশনে পিচ রেট শ্রমিকদের গড় মজুরি ও টাইম রেট শ্রমিকদের আট ঘণ্টার অতিরিক্ত কাজের সব পাওনা পরিশোধ করা এবং যেসব শ্রমিক-কর্মচারী আদালতে মামলা করে রায় পেয়েছেন ও যাঁরা মামলা প্রত্যাহার করে নিয়েছেন, তাঁদের সব পাওনা পরিশোধ করা ও কর্মকর্তা কর্মচারীদের ন্যায় শ্রমিকদের বৈশাখী ভাতা প্রদান করা ও পাট শিল্পকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণার মাধ্যমে শিল্পে প্রদেয় ও সুবিধা পাট শিল্পে প্রদান করা। 

 

সীতাকুণ্ডে বন্ধ পাঁচ পাটকল শ্রমিকদের মিল চালুসহ আট দফা দাবিতে মানববন্ধন — ছবি ২




বুধবার সকালে গালফ্রা হাবিব লিমিটেডের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ সাবেক সভাপতি মো.জাফর ভূঁইয়া। সিবিএ সাধারণ সম্পাদক কামরুল হাসান এর সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মো.ইউসুফ নিজামী,বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবুল কালাম আজাদ,প্রগতি ইন্ডাস্ট্রি সিবিএ নেতা মোঃ নাসির,বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের আমির জয়নাল আবেদীন,জামায়েত নেতা নুরুন নবী,বিএনপি নেতা নুরুল আলম,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন,বাড়বকুণ্ড ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহেদ খান,সাধারণ সম্পাদক মো.শিপন,পৌর মৎস্যজীবী দলের সভাপতি হান্নান জুলহাস,সাধারণ সম্পাদক ইলিয়াস ভুট্টো,বিএনপি নেতা নুরুল আলম,পৌর যুবদল নেতা আবু সিদ্দিক বাল্লা,প্রগতির সিবিএ সাংগঠনিক সম্পাদক গোপাল শর্মা, হাবিব লিমিটেড সিবিএ সহ-সভাপতি সেলিম উদ্দিন,যুগ্ম সম্পাদক নুরুন্নবী ও সাংগঠনিক সম্পাদক মো.ইফতেখার সহ প্রমুখ। 

 

সীতাকুণ্ডে বন্ধ পাঁচ পাটকল শ্রমিকদের মিল চালুসহ আট দফা দাবিতে মানববন্ধন — ছবি ৩




আর আর জুট,টেক্সটাইলের সমাবেশে বক্ব্য রাখেন সিবিএ সভাপতি শ্রমিক নেতা মোঃ ছালামত উল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন সিবিএ নেতা নুর নবী,মোহাম্মদ উল্লাহ,আব্দুল মোমিন,বিএনপি নেতা লকিব হোসেন রাকিব লোকমান, মোঃ ইদ্রিস মেম্বার,মোঃ সেলিম,মোঃ মনছুর,বদর উদ্দিন,দেলোয়ার,মুবাদ,কাসেম প্রমুখ।


এম এম জুট মিলের সিবিএ সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেরা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, শ্রমিক  নেতা আবুল বশর,নুরুল ইসলাম,মোঃ শাহজাহান,আলমগীর মেম্বার,মোঃ হারুন ভূইয়া।


গুলআহমদ জুট মিলে সিবিএ সভাপতি মোঃ লোকমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিবিএ সেক্রেটারী মোঃ রফিক ও অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।


হাফিজ জুট মিলে সিবিএ সভাপতি মোঃ কামাল উদিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোঃ রবিউল হোসেন,জেলা সেচ্ছাসেবক দলের নেতা মোঃ মোরছালিন সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,বিগত ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্রের মাধ্যমে গালফ্রা হাবিব লিমিটেড সহ সারা বাংলাদেশে ২৫ টি পাটকল সম্পূর্ণ অন্যায় ভাবে বন্ধ করে দেয় একই দিনে। সেই সময় কারখানাগুলো বন্ধ করা হলেও পরিশোধ করা হয়নি শ্রমিকদের পাওনা। ফলে চাকুরীচ্যুত এসব শ্রমিকরা তাঁদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অবিলম্বে বন্ধ কারখানা চালু করা না হলে সীতাকুণ্ডের অভিভাবক বিএনপি নেতা আসলাম চৌধুরীর নেতৃত্বে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বক্তারা।