সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেহের আফরোজ শাওন ও পাওলি দাম অভিনীত নতুন সিনেমা নীল জোছনা

মেহের আফরোজ শাওন ও পাওলি দাম অভিনীত নতুন সিনেমা নীল জোছনা

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। পাশাপাশি অভিনয়ে নিয়মিত হওয়ারও আভাস দিয়েছেন এই অভিনেত্রী। নতুন সিনেমায় যুক্ত হওয়ার পর মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে বলেন, সিনেমার গল্প-চিত্রনাট্য পছন্দ হয়েছে। পরিচালক, টিম, সার্বিক আয়োজন দেখে মনে হয়েছে কাজটি করা যায়। তাই যুক্ত হওয়া। শুক্রবার (৫ জুলাই) থেকে আমার অংশের শুটিং শুরু হবে।

 

‘নীল জোছনা’ শিরোনামের এ সিনেমায় শাওন-পাওলি ছাড়াও অভিনয় করছেন বাংলাদেশের তারিক আনাম খান, ইন্তেখাব দিনারের মতো তারকারা। এরই মধ্যে এর প্রথম অংশের শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। এটি পরিচালনা করছেন ফখরুল আরেফীন। ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে পা রাখেন মেহের আফরোজ শাওন। এরপর বেশ কিছু একক-ধারাবাহিক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। সর্বশেষ হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রে দেখা যায় তাকে। এটি ২০০৮ সালে মুক্তি পায়।

 

দীর্ঘ বিরতি নেওয়া প্রসঙ্গে শাওন বলেন, ১৬ বছর পর অভিনয় করতে যাচ্ছি। আসলে দুই বছর ধরেই ভাবছিলাম, ভালো গল্প-আয়োজন পেলে অভিনয়ে ফিরব। তিনি আরও বলেন, ভাবতে ভাবতেই দুই বছর চলে গেল। অবশেষে মাস দুয়েক আগে এই সিনেমায় যুক্ত হয়েছি। আসলে পরিকল্পনা করে কিছু করা হয় না। যদি পছন্দসই কাজ আসে, তাহলে করব।