সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৯:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

“শীঘ্রই শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবল” **দুই বছর পর মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভা অনুষ্ঠিত**

“শীঘ্রই শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবল” **দুই বছর পর মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভা অনুষ্ঠিত**

হোসেন বাবলা, ক্রীড়া প্রতিবেদক (চট্টগ্রাম):


 

দীর্ঘ দুই বছর পর গত ২৩ নভেম্বর চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার কার্যালয়ে নবগঠিত ফুটবল কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুটবল কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম।

 

“শীঘ্রই শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবল” **দুই বছর পর মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভা অনুষ্ঠিত**


 

সভার শুরুতে সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খানের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন নবনিযুক্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহামদ চৌধুরী।
 

ইবাদুল হক লুলু, ভাইস–চেয়ারম্যান, সভা সঞ্চালনা করেন। ফুটবল কমিটির পরিচিতি পর্ব পরিচালনা করেন ফুটবল সম্পাদক মাহ্‌বুব উল আলম মুকুল। এসময় বক্তব্য রাখেন চ.ম.ক.স–এর যুগ্ম–সম্পাদক তৈয়বুর রহমান, ফরিদ আহমেদ এবং ফুটবল কমিটির সহ–সভাপতি আবু নাছের মো. ওয়াহিদ দুলাল।
 

সভায় আরও উপস্থিত ছিলেন:
সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) নিয়াজ মোহাম্মদ খান, তাসবির হাকিম, কায়সার মির্জা, সেকান্দর কবির, নওশাদ আলম চৌধুরী, ডা. ইসতিয়াক আজিজ খান, মোহাম্মদ নাছির মিয়া, রাকিব মাহমুদ, এম এ মুছা বাবলু, মোহাম্মদ মারুফ, মো. শাহজাহান, আব্দুল গফুর পন্টি, এস.এম আইয়ুব আলী, মো. জহির উদ্দিন, মোহাম্মদ নাছির, মোহাম্মদ মুছা, মো. হায়দার কবির প্রিন্স, মারুফ সিকদার, মোহাম্মদ আবদুর রহিম, মাহবুব আলম রাজিব, মহসিন সাজু, মো. গালিব, একরাম আফসার, নুরুল আমিন, আলী আকবর, আবদুল মান্নান, এস এম নাছির, মো. ইফাজ খান, মো. সুমন মিয়া, মো. জুবায়ের উদ্দিন, মোহাম্মদ মোফাজ্জল হোসেন (মাহফুজ), আশরাফ হোসেন মুকতার, সাইদুল ইসলাম বিপলু, বাবুল হোসেন বাবলা প্রমুখ।

 

সভায় বিভিন্ন উপ–কমিটি গঠন ও বাজেট অনুমোদন করা হয়। পাশাপাশি “ইস্পাহানী মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগ” শুরুর সম্ভাব্য তারিখ ১ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে।


📌 দীর্ঘ বিরতির পর ফুটবল কমিটির এমন সক্রিয় উদ্যোগে ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।