শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

লন্ডনে আ.লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে চার সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী

লন্ডনে আ.লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে চার সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:-

 

যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগের নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়েছেন দলটির চার সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
 

রোববার (২০ এপ্রিল) লন্ডনের ওটু এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের বিয়ের আয়োজন। এই অনুষ্ঠানে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন সাবেক নেতা অংশ নেন, যাদের উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

লন্ডনে আ.লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে চার সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী


 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এছাড়াও সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।
 

গত বছরের ৫ আগস্ট গণ-আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি ছিল সাবেক এই চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একসঙ্গে অংশ নেওয়া প্রথম কোনো অনুষ্ঠান।