শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

লক্ষ্মীপুরে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুরে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-


লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে তীব্র বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের ঝুমুর এলাকা থেকে এই মিছিল বের হয়।

 

মিছিলে বক্তব্য রাখতে গিয়ে আন্দোলনের জেলা সমন্বয়ক সাইফুল ইসলাম মুরাদসহ অন্যান্য নেতারা অভিযোগ করেন, আবু সাঈদসহ অনেক আন্দোলনকারীকে ছাত্রলীগ হত্যা করেছে। তারা দাবি করেন, ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশে আর স্থান দেওয়া উচিত নয়।
 

বক্তারা আরও বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগের ফ্যাসিবাদের একজন দোসর। তিনি নিজের রাজনৈতিক স্বার্থে বিভিন্ন উদ্দেশ্যমূলক কথা বলছেন। তাই তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।