মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শুনানি পেছাল ; খালেদা জিয়ার ১১ মামলার

শুনানি পেছাল ; খালেদা জিয়ার ১১ মামলার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। একইসঙ্গে আগামী ২৯ জুলাই দিন শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এসব মামলায় সোমবার খালেদা জিয়ার আদালতে হাজিরার দিন ধার্য ছিল।

কিন্তু অসুস্থতাজনিত কারণে আজ তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। খালেদা জিয়ার আইনজীবী সময় চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস্ সামছ জগলুল হোসেন তা মঞ্জুর করে শুনানির নতুন দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেন।

মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানার দুটি এবং রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর ১০টি মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।