শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৪:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ভূঞাপুরে ডাকাতদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ভূঞাপুরে ডাকাতদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-


টাঙ্গাইলের ভূঞাপুরে এক দল ডাকাতকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার রুলীপাড়া এলাকায় যমুনা নদীতে এই ঘটনা ঘটে।

 

জানা যায়, জামালপুরের পিংনা ঘাটে কাজ শেষ করে নৌকায় বাড়ি ফিরছিলেন কয়েকজন শ্রমিক। পথিমধ্যে ডাকাতেরা তাদের উপর আক্রমণ চালিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করে। শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ৫ জন ডাকাতকে আটকে ফেলে এবং তাদের উপর গণধোলাই চালায়। পরে রাত ১২টার দিকে তাদের ভূঞাপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
 

গ্রেপ্তারকৃত ডাকাতদের নাম হলো আরিফুল, রাসেল, বেল্লাল, মুকুল ও আছান আলী। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে বলে ভূঞাপুর থানার ওসি একে এম রেজাউল করিম জানিয়েছেন।
 

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতি চেষ্টার সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।