শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

তিন বছরের সন্তানের সামনে মাকে কুপিয়ে জখম, ভাইরাল ভিডিওতে ক্ষোভে ফুঁসছে জনতা

তিন বছরের সন্তানের সামনে মাকে কুপিয়ে জখম, ভাইরাল ভিডিওতে ক্ষোভে ফুঁসছে জনতা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:-

 

চট্টগ্রামের রাউজানে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীর ওপর নির্মম হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সুলতানপুর গ্রামের কাজীপাড়ায় প্রকাশ্যেই কিরিচ দিয়ে কুপিয়ে জখম করা হয় তাহেরা আকতার নামের এক নারীকে। তার কলেজপড়ুয়া মেয়ে সানজিদা সাথী ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
 

ভিডিওতে দেখা যায়, কয়েকজন সন্ত্রাসী তাহেরা আকতারের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আতঙ্কিত অবস্থায় তার মেয়ে এক হাতে টর্চলাইট ধরে অন্য হাতে মোবাইলে ভিডিও ধারণ করেন। ঘটনাস্থলে উপস্থিত তিন বছরের আরেক শিশু মেয়েটি চিৎকার করে কাঁদতে কাঁদতে দিগ্বিদিক ছুটতে থাকে। এ হৃদয়বিদারক দৃশ্য সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
 

ভিডিওটি শুক্রবার দুপুর ২টা ৩৮ মিনিটে ফেসবুকে পোস্ট করেন সানজিদা। শনিবার দুপুর পর্যন্ত ভিডিওটি দেড় লাখেরও বেশি মানুষ দেখেছেন এবং হাজার হাজার মানুষ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।
 

আহত তাহেরা আকতার স্থানীয় বাসিন্দা আবদুল হাকিমের স্ত্রী। হামলার পর প্রথমে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শ্রাবন্তী চক্রবর্তী জানান, তাহেরার মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে।
 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, এ ঘটনায় শুক্রবার রাতে তাহেরার স্বামী আবদুল হাকিম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং আরও সাত থেকে আটজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। রাতেই মূল অভিযুক্ত, স্থানীয় দলিল লেখক গোলাম দস্তগীরকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
 

পুলিশ প্রাথমিক তদন্তে জানায়, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।