সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

বিনোদন প্রতিবেদক:-

 

আশুলিয়ার জিরাবোয় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। রোববার ভোরে একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করলে, এই হামলার শিকার হন তিনি। ডাকাতদের গুলিতে আজাদ আহত হন, একই সাথে তার স্ত্রী ও মা গুরুতরভাবে আহত হয়েছেন।
 

এ বিষয়ে সমকালকে নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান। তিনি জানান, ভোরবেলায় কয়েকজন ডাকাত রান্নাঘরের গ্রিল কেটে বাসায় ঢুকে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে রান্নাঘরে চলে আসেন। এ সময় অভিনেতার স্ত্রীকে মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতর আঘাত করা হয়। ডাকাতরা যখন চলে যাচ্ছিল, তখন আজাদের পায়ে তিনটি গুলি করে পালিয়ে যায় তারা।
 

বর্তমানে অভিনেতা আজাদ, তার স্ত্রী এবং মা রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের কর্তব্যরত নির্মাতা আনিসুর রহমান রাজিব জানিয়েছেন, অভিনেতার চিকিৎসা চলছে এবং তার পায়ে তিনটি গুলি লেগেছে। তবে, তার জ্ঞান ফিরেছে এবং তিনি ভালো আছেন। তার স্ত্রী ও মায়েরও চিকিৎসা চলছে।