শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪১:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পঞ্চগড়ে কুকুর আতঙ্ক: ১৪ আহত

পঞ্চগড়ে কুকুর আতঙ্ক: ১৪ আহত

ঢাকা প্রেস
বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):-

 

পঞ্চগড় জেলা শহরে কুকুরের আক্রমণে নার্সসহ ১৪ জন আহত হয়েছেন। বুধবার রাতে জেলা শহরের বিভিন্ন এলাকায় একটি বা দুটি কুকুর অবাধে ঘুরে মানুষকে কামড়ে চলে। আহতদের পায়ে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।
 

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবারই রেবিজের ভ্যাকসিন দেওয়া হয়েছে।
 

আক্রান্তরা জানান, কুকুরগুলো হালকা হলুদ ও সাদা এবং কালো সাদা রঙের ছিল। তারা রাস্তায় ঘুরে যে কারো পায়ে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যেত।
 

পৌরসভা সূত্রে জানা যায়, কুকুরগুলোকে ধরতে একটি দল গঠন করা হয়েছে। তারা জেলা শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে।