শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বনপাড়া বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা

বনপাড়া বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


 

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে নিরঞ্জন সু স্টোরে অভিযান চালিয়ে ২৮৭০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। পরে আদালত নিষিদ্ধ পলিথিন ব্যাগ সংরক্ষণ করায় নিরঞ্জন সু স্টোরের মালিক নিরঞ্জন সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করে। জব্দকৃত পলিথিনের ব্যাগের মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।  
 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না জানান, ১ নভেম্বর থেকে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে অভিযান অব্যাহত আছে ও অভিযান চলবে।
 

বনপাড়া হাট-বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ জানান, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পলিথিন ও পলিপ্রপিলিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। এক্ষেত্রে আগেই কিনে রাখার কারণে নিরঞ্জন সু স্টোরে পলিথিনগুলো মজুদ ছিলো। তিনি সকল ব্যবসায়ীদের পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের তৈরি ব্যাগ বিক্রি ও ব্যবহার করার পরামর্শ দেন।