সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৮:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ কবে, কখন?

প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ কবে, কখন?

চলমান প্যারিস অলিম্পিকে ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। তবে কোয়ার্টারে কঠিন প্রতিপক্ষই পেয়েছে তারা। দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্সের বিপক্ষে লড়তে হবে হাভিয়ের মাসচেরানোর শিষ্যদের। ‘এ’ গ্রুপে ফ্রান্স গ্রুপ-সেরা হলেও ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা হয়েছে দ্বিতীয়। পদকের মঞ্চে পা রাখার আগেই তাই দুই দলের একটিকে ছিটকে পড়তে হবে।

 

কোয়ার্টার-ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্সের। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে খেলা আর্জেন্টিনা-ফ্রান্স এবার প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি। শুক্রবার (০২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

 

প্রথম ম্যাচে মরক্কোর কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা হারায় ইরাককে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউক্রেনকে ২-০ গালে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। গোল-পার্থক্যে এগিয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া মরক্কো কোয়ার্টার ফাইনালে লড়বে ‘এ’ গ্রুপের দ্বিতীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে। ‘বি’ গ্রুপের দ্বিতীয় হাভিয়ের মাসচেরানোর আর্জেন্টিনা লড়বে ‘এ’ গ্রুপের সেরা থিয়েরি অঁরির ফ্রান্সের সঙ্গে।