শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৫:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সিরাজগঞ্জের সোনামুখী মেলায় অশ্লীলতা: ১০ জন গ্রেপ্তার, কারাদণ্ড

সিরাজগঞ্জের সোনামুখী মেলায় অশ্লীলতা: ১০ জন গ্রেপ্তার, কারাদণ্ড

ঢাকা প্রেস
সিরাজগঞ্জ প্রতিনিধি:-


 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী কাঠের আসবাবপত্রের মেলায় যাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নৃত্য প্রদর্শনের ঘটনায় ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তারের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
 

এর আগে রাত ১২টার দিকে সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বাহিনী (এনএসআই) যৌথ অভিযান চালিয়ে দেড় শতাধিক ব্যক্তিকে আটক করে। আটকদের মধ্যে অশ্লীল নৃত্য শিল্পী, যাদু প্রদর্শনীর প্যান্ডেল পরিচালনা কমিটির সদস্য এবং দর্শকরা ছিলেন। ভ্রাম্যমাণ আদালত ১০ জনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছে। বাকিদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামুখীতে প্রায় ৩০০ বছর ধরে কাঠের আসবাবপত্রের মেলা বসে। এ বছরও মেলায় যাদু প্রদর্শনীর নামে অশ্লীলতা চালানো হচ্ছিল। এলাকার কিছু স্থানীয় নেতার সহযোগিতায় মেলায় ৪টি প্যান্ডেল স্থাপন করে এই অবৈধ কার্যকলাপ চালানো হচ্ছিল।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অশ্লীল নৃত্য পরিবেশনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। অশ্লীলতার সঙ্গে সরাসরি জড়িত থাকায় ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
 

সিরাজগঞ্জের সোনামুখী মেলায় যাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নৃত্যের ঘটনায় ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেনাবাহিনী ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।