মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জামিন পেয়েছেন মেজর (অব.) আব্দুল মান্নান

জামিন পেয়েছেন মেজর (অব.) আব্দুল মান্নান

 

দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান জামিন পেয়েছেন। ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে গত রবিবার তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঐদিনই বিচারক তার জামিন মঞ্জুর করেন।

 

আজ মঙ্গলবার দুদকের আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

২০ কোটি ২২ লাখ ৩ হাজার ৬৩০ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এবং ঋণগ্রহীতা মো. রফিক উদ্দিনসহ মোট ১৫ জনের নামে ২০২৩ সালের ১২ এপ্রিল ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।