৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় পাস করা দুই হাজার চাকরিপ্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া শেষ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন এই বিসিএসের কার্যক্রম নভেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা নিয়েছে পিএসসি। সম্প্রতি পিএসসির নিয়মিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সভা সূত্র জানায়, বর্তমানে ১২ অক্টোবর পর্যন্ত ৪৩তম বিসিএসের ভাইভার শিডিউল দেওয়া আছে। এ তালিকায় আছেন ৫ হাজার ২৮ জন জেনারেল বা সাধারণ ক্যাডারের চাকরিপ্রার্থীরা। এরপর টেকনিক্যাল বা কারিগরি ক্যাডারের চাকরিপ্রার্থীদের ভাইভা নেওয়া হবে। এ ছাড়া উভয় ক্যাডারের চাকরিপ্রার্থীও ভাইভা দেবেন। সবশেষ ফল প্রকাশে বেশি সময় লাগবে না বলে জানিয়েছে পিএসসি।
এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘এ বছর ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল দেওয়া যেতে পারে। তবে এখনই দিন বা মাস নির্দিষ্ট করে বলছি না। যত দ্রুত সম্ভব আমরা ফল প্রকাশের চেষ্টা করছি।’
‘এ বছর ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল দেওয়া যেতে পারে। তবে এখনই দিন বা মাস নির্দিষ্ট করে বলছি না। যত দ্রুত সম্ভব আমরা ফল প্রকাশের চেষ্টা করছি।’
সোহরাব হোসাইন, পিএসসির চেয়ারম্যান







