সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পল্লী সঞ্চয় ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী সঞ্চয় ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী সঞ্চয় ব্যাংক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে অফিস সহায়ক ও নিরাপত্তাপ্রহরী পদে মোট ৫৬৪ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে, ৫৬৪ জনের মধ্যে অফিস সহায়ক পদে ৪৯২ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ৭২ জন নেওয়া হবে। অফিস সহায়ক পদে আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে। এ পদে নিয়োগ পেলে বেতন হবে ২০তম গ্রেডে।


নিরাপত্তাপ্রহরী পদে আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। এ পদে নিয়োগ পেলে বেতন হবে ২০তম গ্রেডে।


আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১০০ টাকা টেলিটক নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ২০ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত।