বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পুনর্বাসনের কারণেই বিশ্বকাপে খেলা হচ্ছে না এবাদতের

পুনর্বাসনের কারণেই বিশ্বকাপে খেলা হচ্ছে না এবাদতের

বুধবার সকালে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচারে যান পেসার এবাদত হোসেন। সেখান থেকেই নিজের ফেসবুকে লিখেছেন, ‘জীবনে প্রথমবার অপারেশন টেবিলে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।

এবাদতের অস্ত্রোপচার চলছে। শেষ হলে পুনর্বাসন পরিকল্পনা করা হবে। সেই পুনর্বাসনের কারণেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপ মিস করবেন এই পেসার। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে ভুগছেন এবাদত।


আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে চোট পেয়েছিলেন তিনি। এরপর দেশের মাটিতেই চলেছিল তার চিকিৎসা। কিন্তু চোট সেরে না ওঠায় বাড়তে থাকে দুশ্চিন্তা। শেষ পর্যন্ত লন্ডনে যেতে হয়েছে এবাদতের।

এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডেও ছিলেন তিনি। পরে তার পরিবর্তে তানজিম হাসান সাকিবকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। জানা গেছে, ইবাদতের পুনর্বাসনের জন্য কমপক্ষে ৬ মাস সময় লাগতে পারে। ফলে এক মাস পর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নেই।