শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
 

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতোমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা করছি। পুলিশের নিচের সারির সদস্যদের কর্মপরিবেশ, থাকার জায়গা ও খাওয়ার ব্যবস্থার উন্নয়নের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। একই বিভাগের ভেতরেই তাদের পদায়ন করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে, যাতে তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন এবং ছুটির দিনগুলো সঠিকভাবে উপভোগ করতে পারেন।"
 

পদায়নের পরেও কিছু পুলিশ সদস্য নতুন কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এমন ঘটনার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 

আওয়ামী লীগের মিছিল ও সভা-সমাবেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “আওয়ামী লীগ যেন কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে, সে বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “পুলিশের নিষ্ক্রিয়তার কারণে যদি মিছিল হয়, তবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।”