শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শিক্ষার্থীদের আন্দোলন: ফলাফল সংশোধনের দাবিতে সচিবালয়ে প্রবেশ

শিক্ষার্থীদের আন্দোলন: ফলাফল সংশোধনের দাবিতে সচিবালয়ে প্রবেশ

ঢাকা প্রেস নিউজ

 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে ক্ষুব্ধ হয়ে ৫ শতাধিক শিক্ষার্থী বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে প্রবেশ করেছেন। ফলাফল পুনরায় প্রকাশ এবং ত্রুটি সংশোধনের দাবিতে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন।
 

দুপুর ২টা ৫০ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারা "আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই", "উই ওয়ান্ট জাস্টিস", "মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই" সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
 

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, ফলাফল ম্যাপিংয়ের মাধ্যমে তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এতে ব্যাপক অনিয়ম ও বৈষম্য ঘটেছে। তারা দাবি করেন যে, সবগুলো বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হোক এবং এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই ম্যাপিং করা হোক।
 

সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আলোচনার জন্য অনুরোধ জানান এবং তাদের স্লোগান বন্ধ করার আহ্বান জানান।