শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫০:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

গাইবান্ধায় নকল কীটনাশক জব্দ-ব্যবসায়ীর তিন মাসের জেল ৫০ হাজার টাকা জরিমানা 

গাইবান্ধায় নকল কীটনাশক জব্দ-ব্যবসায়ীর তিন মাসের জেল ৫০ হাজার টাকা জরিমানা 

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


গাইবান্ধায় সিনজেনটা কোম্পানির নকল কীটনাশক বিক্রির দায়ে তারিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


 

গাইবান্ধায় নকল কীটনাশক জব্দ-ব্যবসায়ীর তিন মাসের জেল ৫০ হাজার টাকা জরিমানা 

 

২৫ সেপ্টেম্বর বুধবার  বিকেলে শহরের খাঁ পাড়া এলাকায় অবস্থিত ওই ব্যবসায়ীর গুদামে এ অভিযান চালানো হয়।

 

অভিযান পরিচালনা করেন গাইবান্ধা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. সাদরুল আলম।

 

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী তারিকুল ইসলাম গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে অবস্থিত বর্ণা কৃষি বিতানের স্বত্বাধিকারী। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন নামিদামি কোম্পানির কীটনাশক নকল করে বিক্রি করে আসছিলেন।

 

নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. সাদরুল আলম বলেন, বুধবার বিকেলে শহরের খাঁ পাড়া এলাকায় অবস্থিত ব্যবসায়ী তারিকুল ইসলামের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে সিনজেন্টাসহ অন্যান্য কোম্পানির নকল কীটনাশক জব্দ করা হয়।

 জব্দকৃত কীটনাশকের বাজার মূল্য প্রায় ৩২ লক্ষাধিক টাকা। এ সময় ব্যবসায়ী তারিকুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার গাইবান্ধার সহকারী পরিচালক আফসানা পারভীন, সদর উপজেলা কৃষি অফিসার মো. শাহাদত হোসেনসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। অভিযান শেষে উদ্ধারকৃত কীটনাশকগুলো স্থানীয় প্রশাসনের নির্দেশে পুড়িয়ে ধ্বংস করা হয়।