শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:১১:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হলো

বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হলো

ঢাকা প্রেস নিউজ
 

আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস পর, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে।
 

সোমবার (১১ নভেম্বর) দুপুরে অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের, ৭১ পরবর্তী ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের লজ্জার যে ৫ আগস্টের পরও বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। তবে, মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কোথাও দেখা যাবে না।"
 

বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হলো

 

মাহফুজ আলম আরও লিখেছেন, "শেখ মুজিব ও তার কন্যা অগণতান্ত্রিক ’৭২-এর সংবিধান, দুর্ভিক্ষ, বিলিয়ন কোটি টাকা পাচার এবং ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যার (৭২-৭৫, ২০০৯-২০২৪) জন্য যা করেছেন, তার জন্য আওয়ামী লীগকে স্বীকার করে ক্ষমা চাইতে হবে। তাহলেই কেবল আমরা ’৭১-এর আগের শেখ মুজিবের কথা স্মরণ করতে পারব।"
 

শেষে তিনি বলেন, "ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের ক্ষমা বা পুনর্মিলন হবে না।"
 

উল্লেখ্য, এর আগে রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তিন নতুন উপদেষ্টা শপথ নেন। তারা হলেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। শপথ অনুষ্ঠানে শেখ মুজিবের ছবি টাঙানো থাকায় সমালোচনা শুরু হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ফেসবুকে স্ট্যাটাস দেন। এরপর আজ বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হলো।