শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বাণিজ্য উপদেষ্টা: জনগণের জীবনযাত্রাকে সহজ করতে চাই

বাণিজ্য উপদেষ্টা: জনগণের জীবনযাত্রাকে সহজ করতে চাই

ঢাকা প্রেস নিউজ

 

অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, “মানুষের কষ্ট বুঝি, বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করতে চাই।” তিনি জনগণের জীবনযাত্রা কিছুটা সহজ করার লক্ষ্যে সবার সহযোগিতায় কাজ করতে চান।
 

সোমবার (১১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মুদ্রাস্ফীতির ফলে ভোক্তাদের ব্যয় বেড়েছে, কিন্তু তাদের ক্রয়ক্ষমতা বাড়েনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কোনো মন্ত্র নয়, এজন্য সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, “এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।”
 

সেখ বশির উদ্দিন আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক দল, নিজের কোম্পানি বা আত্মীয়-স্বজনের প্রতিনিধিত্ব করছি না। জনগণের জন্য কাজ করতে চাই।”
 

গত ১০ নভেম্বর ব্যবসায়ী সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।