বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ এবার জিতবে, এটা আমার বিশ্বাসঃ তামিম

বাংলাদেশ এবার জিতবে, এটা আমার বিশ্বাসঃ তামিম

“আমার খুব ফেভারিট একটা গান―অর্থহীনের ‘চাইতে পারো’। এটা যখনই শুনি, চার্জড আপ হয়ে যাই। এই গানটা আর কার কার ভালো লাগে?”

কানে হেডফোন, হাতে মোবাইল নিয়ে গত ২৪ সেপ্টেম্বর নিজের একটি ছবির সঙ্গে এই লেখাটি ফেসবুক পেজে শেয়ার দেন তামিম ইকবাল। সেই পোস্টে অর্থহীন ব্যান্ডের পেজ থেকে কমেন্ট করা হয়, ১ অক্টোবর চমক দেখানোর মতো কিছু একটা করবে তারা।

১ অক্টোবর বিশ্ব মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবির অর্থায়নে অর্থহীন ব্যান্ড একটি বিশ্বকাপ থিম সং প্রকাশ করে। সেটি আজ নিজের ফেসবুক পেজে শেয়ার দিয়ে তামিম জানিয়েছেন, বাংলাদেশ দল এবার জিতবে।


সেখানে তামিম লিখেছেন, ‘সময় এসেছে, বাংলাদেশে এবার, পারবে তুমিও জিতে যেতে, আশা আছে সবার। শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ অর্থহীন, ধন্যবাদ রবি, এমন দারুণ একটা গান উপহার দেওয়ার জন্য।’ 

শেষ মুহূর্তের নাটকীয়তায় তামিমকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচকদের পক্ষ থেকে কারণ ব্যাখ্যায় শুরুতে বলা হয়েছিল, ফিটনেসে ঘাটতি থাকায় তাকে দলে রাখা হয়নি। পরে জানা যায় ‘বিতর্কিত কিছু কার্যকলাপে’ বিশ্বকাপ দলে না থাকার ইচ্ছা প্রকাশ করেন তামিম নিজেই।

কারণগুলো এক ভিডিও বার্তায় পরিষ্কার করেন সাবেক এই অধিনায়ক। নিজে বিশ্বকাপ দলে না থাকলেও বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়েছেন তামিম, ‘বাংলাদেশ দল, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভ কামনা ও ভালোবাসা।’