সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেয়ের কণ্ঠে ‘মহানায়কের গান’

মেয়ের কণ্ঠে ‘মহানায়কের গান’

বিনোদন ডেস্ক:-

 

বুলবুল আহমেদ—বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক, পরিচালক ও প্রযোজক। ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মহানায়কের গান’ সিজন-২।
 

এই উপলক্ষে বৃহস্পতিবার বুলবুল আহমেদের বড় মেয়ে তাহসিন ফারজানা তিলোত্তমা তার বাবার অভিনীত ছবির জনপ্রিয় গানগুলো শ্রদ্ধাঞ্জলি স্বরূপ গাইবেন।
 

সত্তর ও আশির দশকে বাংলা চলচ্চিত্রের এক আলোচিত নায়ক ছিলেন বুলবুল আহমেদ। ‘দেবদাস’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি দর্শকের হৃদয় ছুঁয়ে গিয়েছিলেন। তাঁর অভিনীত অসংখ্য ছবির গান আজও কালজয়ী। সেই গানগুলোই নতুনভাবে তুলে ধরেছিলেন তাহসিন ফারজানা ‘মহানায়কের গান’ সিজন-১-এ।
 

তাহসিনের এই উদ্যোগ শুধু তার বাবার প্রতি শ্রদ্ধা প্রকাশ নয়; বরং বাংলাদেশের সঙ্গীতকে সমৃদ্ধ করতে যারা অবদান রেখেছেন—গুণী গীতিকার, সুরকার ও শিল্পীদের প্রতিও এটি স্মরণ হয়ে ওঠে। সিজন-২-এর প্রথম উপহার হিসেবে থাকছে ‘সঙ্গিনী’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘দুটি মন যখন কাছে এলো’।
 

আয়োজকরা জানিয়েছেন, ‘মহানায়কের গান’ সিজন-২ দর্শকের মনে প্রথম সিজনের মতোই বিশেষ ছাপ ফেলবে।
 

প্রসঙ্গত, বুলবুল আহমেদ ১৯৩৯ সালের ৪ সেপ্টেম্বর পুরান ঢাকার আগামসি লেনে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম তাবাররুক আহমেদ। অভিনয় জীবন শুরু হয় ১৯৬৮ সালে নাটক ‘পূর্বাভাস’ দিয়ে। বড় পর্দায় অভিষেক ঘটে ১৯৭৩ সালে ‘ইয়ে করে বিয়ে’ চলচ্চিত্রে। ৪৪ বছরের ক্যারিয়ারে তিনি প্রায় ৩০০ নাটক এবং দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন। সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ‘দুই নয়নের আলো’। বুলবুল আহমেদ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।
 

বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ। দম্পতির তিন সন্তান হলেন: মেয়ে তাহসিন ফারজানা তিলোত্তমা, ঐন্দ্রিলা আহমেদ এবং ছেলে শুভ।