শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫১:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

৮ বছর ধরে বাঁশ-কাঠের সংযোগ সড়ক সেতু, ভোগান্তিতে ৫০ হাজার মানুষ

৮ বছর ধরে বাঁশ-কাঠের সংযোগ সড়ক সেতু, ভোগান্তিতে ৫০ হাজার মানুষ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলা সদরের পৌরসভার টাপু ভেলাকোপা সড়কে আট বছর ধরে ভেঙে আছে সেতুর সংযোগ সড়কটি। চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় বাঁশ ও কাঠ দিয়ে পাটাতন তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। দ্রুত সেতুটির সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস পৌর প্রশাসনের।
 

সরেজমিনে দেখা যায়, ভাঙা সেতুর একপাশে কাঠ ও বাঁশ দিয়ে বানানো হয়েছে পাটাতন। উপায় না পেয়ে ঝুঁকি নিয়েই এ পথ দিয়ে প্রতিদিন অনেকটা বাধ্য হয়ে যাতায়াত করছেন বাসিন্দারা।
 

সংশ্লিষ্টরা জানান, কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা সড়কের হানাগড় এলাকায় ২০১১ সালে নির্মাণ করা হয় ৬০ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ১০ ফুট প্রস্তের ব্রিজটি। ২০১৭ সালের বন্যায় সেতুর সংযোগ সড়ক ধসে যায়। এরপর থেকে ভাঙা অবস্থায় পড়ে থাকে দীর্ঘদিন।
 

সেতুটি মেরামতে বিগত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে নিজ উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে জোড়াতালির পাটাতন নির্মাণ করেন স্থানীয়রা। থ্রি-হুইলার ও মোটরসাইকেল পারাপার হলেও আটকে যায় অ্যাম্বুলেন্স। এতে গুরুতর রোগী নিয়ে হাসপাতালে যাতায়াতে বেগ পেতে হয় পৌরবাসীর।
 

এ বিষয়ে টাপু ভেলাকোপা এলাকার আমজাদ হোসেন বলেন, ‘আমরা পৌরসভা ও এর বাইরের প্রায় ৫০ হাজার মানুষ এই ভাঙা সেতুর সড়ক দিয়ে যাতায়াত করি। সেতুটি ভাঙা থাকার কারণে আমরা আমাদের ফসল নিতে পারি না। কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে যেতে পারি না। ৮ বছর ধরে খুবই দুর্ভোগে দিন কাটাচ্ছি।’
 

এ ব্যাপারে কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক বি এম কুদরত-এ-খুদা জানান, জনদুর্ভোগ কমাতে আপাতত সেতুর পাশের ভাঙা অংশে নির্মাণ হবে কাঠের ব্রিজ। তারপর দ্রুতই সেতুটি নির্মাণের আশ্বাস দেন পৌর প্রশাসক।

 
২০১১-২০১২ অর্থ বছরে এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা হানাগড় সড়কে নির্মাণ করা হয় সেতুটি। তিনটি ইউনিয়নসহ পৌরসভার প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াত হয় এ সড়ক দিয়ে।