মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এআই বিষয়ে তথ্য কর্মকর্তাদের সঠিক জ্ঞান রাখতে বললেন তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী

এআই বিষয়ে তথ্য কর্মকর্তাদের সঠিক জ্ঞান রাখতে বললেন তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে তথ্য কর্মকর্তাদের সঠিক জ্ঞান রাখতে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

 

তারা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ। মিসইনফরমেশন (ভুল তথ্য) এবং ডিসইনফরমেশন (উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি) ফ্যাক্ট চেক করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা সম্ভব।

 

রবিবার (২৪ মে) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা কথা বলেন দুই মন্ত্রী।

 

জহির উদ্দিন স্বপন বলেন, ‘মানুষের কাছে সরকারের ইতিবাচক কাজ তুলে ধরা জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্ব। জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে জনসংযোগ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।’

 

মন্ত্রী বলেন, ‘যৌথভাবে কাজ করলে সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। তথ্যের জগৎ নিয়ন্ত্রণের জায়গাতে আর নেই। ইনফরমেশন ইকোসিস্টেম পেশাগত কারণেই জনসংযোগ কর্মকর্তাদের বোঝা প্রয়োজন।’

 

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘এখনকার যুগে জনসংযোগ ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া সম্ভব না। এ জায়গাগুলোতে পরিষ্কার ধারণা রাখতে হবে।’

 

প্রতিমন্ত্রী বলেন, ‘পাবলিক সাইকোগ্রাফি কীভাবে কাজ করে, সেটি জনসংযোগ কর্মকর্তাদের জানতে হবে।’