বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডিপিএলের ২ ম্যাচ স্থগিত যানজটের কারণে

ডিপিএলের ২ ম্যাচ স্থগিত যানজটের কারণে

রাজধানী ঢাকায় দীর্ঘদিন ধরে যানজট একটি স্থায়ী সমস্যা হিসেবে চলছে । প্রায়ই যানজটের দুর্ভোগে পড়ে বিভিন্ন স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়। তেমনই যানজটের কারণে ডিপিএলে দুটি ম্যাচ স্থগিত করতে হয়েছে।

 

আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে মাঠে নামার কথা ছিল প্রাইম ব্যাংক-পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জের।কিন্তু সাভারে তীব্র যানজটের কারণে বিকেএসপির মাঠে পৌঁছাতে পারেনি কোনো দল। তাতে বাধ্য হয়ে ম্যাচ দুটি স্থগিত করতে হয়েছে। 

 

স্থগিত হওয়া এই ম্যাচ দুটি বুধবার (৩ এপ্রিল) মাঠে গড়াবে বলে জানিয়েছে ডিপিএল কর্তৃপক্ষ। এর আগেও যানজটের কারণে মাঠে পৌঁছাতে দেরি হয়েছে বিভিন্ন দলের। তাতে ওভার কমিয়ে খেলা শুরু করতে হয়েছে। আবার দেরি হওয়ার কারণে অধিনায়ককে ছাড়াই খেলা চালিয়ে যেতে হয়েছে। 

 

গেল ১৪ মার্চ যানজটের কারণে প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল ম্যাচের অর্ধেক সময় পরে মাঠে পৌঁছাতে পেরেছিলেন। তিনি ওপেনিংয়েও নামতে পারেননি। তার বদলে মোহাম্মদ মিথুন টস করেন এবং খেলা চালিয়ে নেন।