শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৪২:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার দাপট: বেআইনিভাবে বৃক্ষ নিধন

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার দাপট: বেআইনিভাবে বৃক্ষ নিধন

ঢাকা প্রেস,ষ্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও):-


ঠাকুরগাঁও সদর উপজেলার তিন নং আকচা ইউনিয়নের আওতাধীন উত্তর ঠাকুরগাঁও গ্রামের মোঃ খায়রুজ্জামান এর বলদাপুকুর এলাকায় ৪ঠা নভেম্বর, আনুমানিক বিকাল ২:৩০ টার সময়, ঠাকুরগাঁও শহরের চিটাগাং মেশিনারিজের মোঃ জাহাঙ্গীর সাখা, যিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয়ে পরিচিত, তার দলবলসহ অবৈধভাবে গাছ কাটার কাজ শুরু করেন। কোর্টের কোনো নির্দেশনা ছাড়াই, ক্ষমতার দাপট দেখিয়ে তিনি খায়রুজ্জামানের ব্যক্তিগত বাগান থেকে বৃক্ষ নিধন করেন।

 

এ সময়, খায়রুজ্জামান এবং তার ছেলে কর্তৃক বাধা প্রদানের পর, মোঃ জাহাঙ্গীর সাখা গাছ কাটার কাজ অব্যাহত রেখে বলেন, "আমাকে চেনো, আমি ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আমি বললে গাছ বাসায় নিয়ে আসবে।" এরপর, খায়রুজ্জামান ও তার ছেলেরা গাছ কাটার ভিডিও ধারণ করলে, জাহাঙ্গীর সাখা এবং তার দলবল ভিডিও ধারণে বাধা দেয়।
 

বিএনপির নাম ভাঙ্গিয়ে এমন ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় জনগণ মোঃ জাহাঙ্গীর সাখা এবং তার দলবলসহ সংশ্লিষ্টদের বিচার দাবি করেছেন।