বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কেন ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানে অংশ নেননি মেসি ? 

কেন ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানে অংশ নেননি মেসি ? 

ফিফা দ্য বেস্টের গত বছরের বর্ষসেরা ফুটবলার হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার এবারও জেতেন পুরস্কার। লন্ডনে গত রাতে একঝাঁক তারকার উপস্থিতিতে হয়েছে ২০২৪ ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠান। তবে অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করা হয়নি মেসির। 
জাঁকজমকপূর্ণ প্রায় সব অনুষ্ঠানে যাওয়া হয় মেসির। সেখানে বর্ষসেরা ফুটবলারের মনোনয়ন পাওয়ার পরও গতকাল লন্ডনে ছিলেন না আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসির পরিবর্তে পুরস্কার গ্রহণ করেন সঞ্চালকের দায়িত্বে থাকা থিয়েরি অঁরি। অন্যদিকে মেসি বর্তমানে খেলছেন ইন্টার মায়ামির জার্সিতে। মায়ামির প্রাকমৌসুম প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে। আর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্য থেকে যুক্তরাজ্যের লন্ডনও বেশ দূরের পথ। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর অনুযায়ী, মেসি ইন্টার মায়ামির হয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এমন সময় লন্ডনে গেলে তিন-চার দিন সময় নষ্ট হবে। নতুন বছরের ফুটবল ক্যালেন্ডারের সঙ্গে মানিয়ে নিতে হবে। তিনি এবারের প্রাকমৌসুম প্রস্তুতিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। বিশেষ করে ইন্টার মায়ামির হয়ে এবারের মৌসুমটা গুরুত্বপূর্ণ। অবশ্যই আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকাও গুরুত্বপূর্ণ।
২০২৩-এর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এবারের ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার দেওয়া হয়েছে। আরও স্পষ্ট করে বললে, ছেলেদের ক্ষেত্রে পারফরম্যান্স বিবেচনা করা হবে ২০২২-এর ১৯ ডিসেম্বর থেকে ২০২৩-এর ২০ আগস্ট পর্যন্ত, যার মধ্যে রয়েছে মায়ামিতে মেসির লিগস কাপের ফাইনাল জয়। এটাই ক্লাবটির ইতিহাসে প্রথম কোনো মেজর শিরোপা। সে সময় লিগস কাপে ৭ ম্যাচে করেন ১০ গোল এবং অ্যাসিস্ট করেন ১ গোলে।