শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৪:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে বসে ইফতার করলেন  ডিএমপি কমিশনার

বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে বসে ইফতার করলেন  ডিএমপি কমিশনার

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-


বসুন্ধরা শপিংমলের সামনে অস্থায়ী পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে বসে ইফতার করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এবং তাঁর সহধর্মিণী ও  বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সহ-সভানেত্রী রাহেনা সুলতানা।

 

গতকাল শনিবার (১৫ মার্চ ২০২৫ খ্রি.) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সাথে বসে তিনি ইফতার করেন।
 

ঢকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পবিত্র মাহে রমজানে কর্মব্যস্ত মানুষ দিনশেষে আপনজনের সাথে ইফতার করতে ছুটে যায় নিজ নিজ বাসা-বাড়িতে। কিন্তু জনসাধারণের নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কর্তব্যস্থলে বা অনেক সময় সড়কে ইফতার করতে হয়। গতকাল সন্ধ্যায় বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সাথে রাস্তায় একত্রে বসে ইফতার করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এবং তাঁর সহধর্মিণী ও পুনাক সহ-সভানেত্রী রাহেনা সুলতানা। পুনাক সহ-সভানেত্রী বাসা থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের ইফতারের জন্য নিজ হাতে বিভিন্ন ধরণের খাবার তৈরি করে নিয়ে আসেন এবং নিজ হাতে সবার মাঝে বিতরণ করেন। এ সময় ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং দায়িত্বের অংশ হিসেবে সকল কষ্ট ও ত্যাগ স্বীকার করে মহানগরবাসীর সার্বিক নিরাপত্তায় কাজ করে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন।
 

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।