শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কসবায় বিএনপি নেতার ব্যানারে আগুন: দলীয় ষড়যন্ত্রের অভিযোগ

কসবায় বিএনপি নেতার ব্যানারে আগুন: দলীয় ষড়যন্ত্রের অভিযোগ

ঢাকা প্রেস
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-


 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় বিএনপি নেতা ও কৃষকদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন হাজারীর সমর্থকদের লাগানো ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে নিজেই এই অভিযোগ করেছেন নাসির উদ্দিন।
 

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে। নাসির উদ্দিনের দাবি, তিনি কসবা-আখাউড়ায় জাতীয়তাবাদী দলকে দুঃসময়ে ঐক্যবদ্ধ রেখেছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলের ভেতরের একটি অংশ এই ষড়যন্ত্র করেছে।
 

তিনি আরও বলেন, "আওয়ামী লীগ বা ছাত্রলীগ এখন সক্রিয় নয়। এই কাজটি দলের ভেতরের কেউ করেছে। হয়তো তারা আমার ব্যানার সরিয়ে অন্য কারও ব্যানার লাগাতে চেয়েছে।"
 

স্থানীয় নেতাকর্মীরাও নাসির উদ্দিনের এই দাবির সত্যতা রেখেছেন। তারা দাবি করেছেন, নাসির উদ্দিন জিয়ার আদর্শের একজন প্রকৃত অনুসারী এবং তার জনপ্রিয়তার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে।