শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বড়াইগ্রামে ইঁদুরের কারণে বছরে ১৮ কোটি টাকার ফসলের ক্ষতি

বড়াইগ্রামে ইঁদুরের কারণে বছরে ১৮ কোটি টাকার ফসলের ক্ষতি

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রতি বছর ইঁদুরের কারণে অন্তত ১৮ কোটি টাকার ফসলের ক্ষতি হয়। এর মধ্যে রোপা আমনে ৬ কোটি ৯২ লাখ টাকা, বোরোতে ২ কোটি ৬৫ লাখ, গমে ২ কোটি ৮০ লাখ, আখে ৬৯ লাখ এবং অন্যান্য ফসল সহ বিভিন্ন প্রকার সবজিতে ৪ কোটি ৮২ লাখ টাকার ক্ষতি হয়।


 

বড়াইগ্রামে ইঁদুরের কারণে বছরে ১৮ কোটি টাকার ফসলের ক্ষতি



মঙ্গলবার সকালে জাতীয় ইঁদুর দমন অভিযান উপলক্ষে ও রবি মৌসুমের প্রণোদনা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানায় কৃষি বিভাগ।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মাহদি হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রণোদনা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, অন্যদের মধ্যে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুর রহমান ওসমানী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম রেজা সহ বিভিন্ন উপ—সহকারী কৃষি কর্মকর্তাগণ ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।  
প্রণোদনার আওতায় গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পিঁয়াজ, মসুর, খেসারী ফসলের বীজ ও সার ৬৯১৫ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

কৃষি বিভাগ আরও জানায়, মাঠ ফসলে গড়ে ৫ থেকে ৭ শতাংশ এবং গুদামজাত শস্যে গড়ে ৩ থেকে ৫ শতাংশ ক্ষতি করে ইঁদুর। সারা বাংলাদেশের হিসেব মতে ইঁদুর বছরে ৫০ থেকে ৬০ লক্ষ মানুষের খাবারের যোগান নষ্ট বা ধ্বংস করে।  

"ছাত্র—শিক্ষক—কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয় ১০ অক্টোবর এবং শেষ হবে ৯ নভেম্বর।