শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০১:২৯:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সুন্দরবনে ২১ দেশের সেনা কর্মকর্তাদের বিশেষ সফর

সুন্দরবনে ২১ দেশের সেনা কর্মকর্তাদের বিশেষ সফর

ঢাকা প্রেস
বাগেরহাট প্রতিনিধি:-


 

বাংলাদেশের সুন্দরবনের করমজলে বিশেষ প্রশিক্ষণ সফরে এসেছেন বিশ্বের ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ জন উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের সঙ্গে রয়েছেন তাদের পরিবারের সদস্যরাও।
 

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানিয়েছেন, গত ২ অক্টোবর তারা করমজলে পৌঁছেছেন। এই দলটির মধ্যে পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার ও নেপালসহ বিভিন্ন দেশের সেনা কর্মকর্তারা রয়েছেন।
 

ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও তাদের পরিবারসহ মোট ৮৫ সদস্য বিশিষ্ট এই দলটির সফরকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য খুলনা নৌ অঞ্চলের অধিনায়কের পক্ষ থেকে একটি বিস্তারিত নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনায় বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, স্থানীয় দর্শনীয় স্থান পরিদর্শন, চিকিৎসা সেবা এবং আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্বারোপ করা হয়েছে।