মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঈদের দিন নিজেই সাজবেন তাসনিয়া ফারিণ

ঈদের দিন নিজেই সাজবেন তাসনিয়া ফারিণ

এখন ঈদ মানেই বাসায় থাকা, এই বলে নিজের ঈদের গল্প শুরু করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোটবেলায় ঈদ নিয়ে ঘরে–বাইরে অনেক আয়োজনই থাকত, এখন ঈদ মানে পরিবার আর বন্ধুদের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া। 

ঈদের দিন সকালটা বাসাতেই থাকা হবে, তাই এ সময় হালকা কোনো রঙের পোশাক পরবেন। সব সময়ই হালকা সাজগোজ পছন্দ করেন, ঈদের দিনও ব্যতিক্রম হবে না। পোশাকে প্রিয় রঙের তালিকায় থাকে কালো, সাদা ও প্যাস্টেল। দিনের শুরুতে হালকা কোনো রঙের পোশাক পরলেও বিকেলে বা সন্ধ্যায় বেড়াতে যাওয়ার জন্য একটু গাঢ় রঙের পোশাক বেছে নেবেন।

ঈদের দিন নিজেই সাজবেন তাসনিয়া ফারিণ

ঈদে নিজের মেকআপ নিজেই করতে পছন্দ করেন ফারিণ। ভালোবাসেন কাজল ও টিপ। তাঁর মতে, টিপ ও কাজল মেয়েদের সৌন্দর্যে ভিন্নমাত্রা যোগ করে। এ ছাড়া পোশাকের সঙ্গে মিলিয়ে চুল স্ট্রেট বা কিছুটা ওয়েভ করে নেওয়ার কাজটিও তিনি নিজেই করেন।

ঈদে শাড়ি একদমই পরা হয় না, জানালেন ফারিণ। বিশেষ করে ঈদের দিন বাসার কাজে সাহায্য করতে পছন্দ করেন তিনি। তাঁর মতে, কাজের জন্য ছিমছাম পোশাকই আরামদায়ক। তাঁর কাছে শুধু ঈদের সময়ই না, বরং সব সময়ই পোশাক নির্বাচনের ক্ষেত্রে সৌন্দর্যের চেয়ে বেশি গুরুত্ব পায় আরাম।

পছন্দের তালিকায় রয়েছে সুতি ও জর্জেট কাপড়ের কামিজ কিংবা কুর্তি। কামিজ ও কুর্তির সঙ্গে কানের দুল পরতে পছন্দ করেন বলে জানালেন অভিনেত্রী।