শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৩:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

কুড়িগ্রামে সেনাবাহিনীর হাতে উপসহকারী মেডিকেল অফিসার আটক

কুড়িগ্রামে সেনাবাহিনীর হাতে উপসহকারী মেডিকেল অফিসার আটক

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক উপসহকারী মেডিকেল অফিসারকে কুড়িগ্রাম থেকে আটক করেছে সেনাবাহিনী।
 

সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের ডিসি অফিস সংলগ্ন পুকুর পাড় থেকে তাকে আটক করা হয়। 
 

আটক প্রতারকের নাম রাজিউন হক সাগর (২৯)। তিনি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার এবং একই ইউনিয়নের মশিউর রহমানের ছেলে।
 

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপটেন সাফায়াত হোসেন জানান, সরকারি চাকরি দেওয়ার কথা বলে তিনজনের কাছ থেকে ২৮ লাখ টাকা নেওয়ার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার অনেকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে আটক রাজিউন হক সাগরকে রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।