শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকা থেকে ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজন পুলিশ কনস্টেবলকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি জাহাঙ্গীর আলম (৫০)। তিনি ঢাকা জজ কোর্টে কর্মরত ছিলেন এবং এর আগে কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী হিসেবে থাকা জাহাঙ্গীর আলমের ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জাহাঙ্গীর আলমের সাথে থাকা সিএনজি চালক শামসুল আলমকেও গ্রেপ্তার করা হয়। শামসুল উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।